ডেস্ক রিপোর্ট: কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন । ২৭ ডিসেম্বর ২০২৩ তাঁর ৮৮-তম জন্মবার্ষিকীতে ১৯৬৩ সালে সৈয়দ হকের লেখা উপন্যাসিকা 'জনক ও কালো কফি' রচনার ৬০ বছর পর এই প্রথম স্বতন্ত্র বই হয়ে বেরিয়েছে। (উল্লেখ্য 'The Dreameater' শিরোনামে সৈয়দ হক নিজেই এই লেখাটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন) এটি তাঁর বিভিন্ন সংকলনে স্থান পেলেও স্বতন্ত্র বই হিসেবে এই প্রথম প্রকাশিত হলো। বইটির প্রচ্ছদ করছেন ধ্রুব এষ।
এই রচনা সম্পর্কে সৈয়দ শামসুল হকের স্মৃতিকথায় জানান বন্ধু গাজী শাহাবুদ্দিন আহমদের তাগাদায় সচিত্র সন্ধানী পত্রিকার জন্য রাত জেগে ভোররাত পর্যন্ত এটি লেখা হয়েছিল।
গত ২৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.৩০ মিনিটে গুলশানের মঞ্জুবাড়িতে ঐতিহ্য’-এর পক্ষ লেখকের পরিবারের হাতে বইটি তুলে দেন ‘ঐতিহ্য’-এর কর্মকর্তা মোহাম্মাদ মোসলেহ উদ্দিন এবং রাইসুল ইসলাম আসাদ।
ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র এবং সৈয়দ শামসুল হক বিষয়ক সমুদয় গ্রন্থ পাওয়া যাচ্ছে ‘ঐতিহ্য’-এর ঢাকাস্থ বিক্রয়কেন্দ্রসহ বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’-এর কাটাবন(ঢাকা),উত্তরা(ঢাকা), রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, যশোর শাখায়। এছাড়া ‘ঐতিহ্য’-এর অনলাইন পেইজেও পাওয়া যাচ্ছে বইগুলো।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments