স্টাফ রিপোর্টার: আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল।
ওইদিন সকাল ১০টায় ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৬ষ্ঠ তলায় সোশ্যাল গার্ডেন-১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় সম্মেলনের অসমাপ্ত ও অসম্পূর্ণ নির্বাচনী অধিবেশন।
মঙ্গলবার (২০ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ২৩ তম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক বদিউর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক বদিউর রহমান বলেন, গত ০৬, ০৭ ও ০৮ ফেব্রæয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ত্রয়োবিংশ জাতীয় সম্মেলন। সম্মেলনের তৃতীয় বা সমাপনী দিনের নির্বাচনী অধিবেশনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার ফলে সম্মেলনের কাজ অসমাপ্ত ও অসম্পূর্ণ থেকে যায়। সম্মেলনের শেষ দিন সাংগঠনিক অধিবেশনের নির্বাচনী পর্বে নতুন কেন্দ্রীয় সংসদের প্রস্তাব উত্থাপনের পর নতুন প্রস্তাব আহবান করা হয়। এসময় প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন পদে বেশকিছু নতুন প্রস্তাব আসে।আগে প্রস্তাবিত প্যানেল থেকেও ০৯ জন তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে, প্রস্তাবিত প্যানেলটি খণ্ডিত থেকে যায়। অধিবেশনের সভাপতি প্রচলিত নির্বাচন পদ্ধতি (গোপন ভোট) অবলম্বন না করে এককভাবে ‘খণ্ডিত প্যানেল’ পাস করানোর উদ্যোগ নেন। এক পর্যায়ে ‘বিষয় নির্বাচনী কমিটি প্রস্তাবিত প্যানেল’ পাস হয়েছে বলে ঘোষণা করা হয় এবং তাৎক্ষণিক কয়েকজনকে নিয়ে ‘শপথ’ করে সম্মেলনস্থল ত্যাগ করে চলে যান। এমন পরিস্থিতিতে বেশ কিছু বিক্ষুব্ধ প্রতিনিধি সম্মেলন-কক্ষের বাইরে আর একটি খণ্ডিত প্যানেল ঘোষণা করেন এবং শপথ পাঠ করেন। যা বিধিবহির্ভূত।
তিনি আরো বলেন, এ অবস্থায় বর্তমানে উদীচীর কোনো বৈধ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সংসদ নেই। ইতোমধ্যে সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি প্রতিনিধির মধ্যে প্রায় আড়াই শত প্রতিনিধি অসমাপ্ত ও অসম্পূর্ণ সম্মেলন গণতান্ত্রিকভাবে সমাপ্ত করার আহ্বান জানিয়ে সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন। উদীচী কেন্দ্রীয় সংসদের অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে আগামী ২০ জুন অসমাপ্ত কাউন্সিলের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
উদীচীর ত্রয়োবিংশ জাতীয় সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে উদীচীর একক এবং ঐক্যবদ্ধ ‘কেন্দ্রীয় সংসদ’ নির্বাচনে সহায়তা করার উদাত্ত আহবান জানান উদীচী সভাপতি বদিউর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments