উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উজিপুর উপজেলা শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামে ভাতিজীর খাবার পানির কলসিতে বিষাক্ত কোন পদার্থ মিশিয়ে দেয় চাচা।
পুরো বিষয়টি ভাতিজীর কিশোর পুত্র ভিডিও করেন এতে বেঁচে যায় পুরো পরিবার।
অভিযুক্ত চাচাকে আটক করে পুলিশ। ভুক্তভোগী ভাতিজী নাসিমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানা একটি মামলা দায়ের করেন,তিনি জানান,২৫ ডিসেম্বর সোমবার রাতে আমার চাচতো চাচা মৃত হাকিম শিকদারের ছেলে আলম সিকদার রহস্যজনকভাবে ঘোরাফেরা করলে আমার পুত্র তামিম সন্দেহ করে। তামিম পূর্ব থেকে ঘরের মধ্যে মোবাইল ফোনের ভিডিও অন করে বাইরে চলে যায়।এ সময় চাচা আমার ঘরের মধ্যে ঢুকেন পুরো বিষয়টি ভিডিও হতে থাকে।
১৮ মিনিটের ভিডিওতে দেখা যায় আমার চাচা পানির কলসির মধ্যে বোতল থেকে অজ্ঞাত বিষাক্ত কোন পদার্থ কলসিতে মিশিয়া চলে যায়।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে দেখালে, এলাকায় হইচই পড়ে যায়।পরে রাত ১২টার দিকে উজিরপুর মডেল থানা পুলিশের এস আই আল মামুন এর নেতৃত্বে অভিযুক্ত আলম সিকদারকে আটক করা হয়।
এ বিষয়ে নাসিমা বেগম আরো জানান, কয়েকদিন পূর্বেও তার পানির কলসিতে এ ধরনের অজ্ঞাত পদার্থ কে বা কারা মিশিয়ে দিলে পানির কালার চেঞ্জ হলে তারা পানি ফেলে দেয়।
সে থেকে সন্দেহের তালিকা চাচায় থাকায় কিশোর-পুত্রের এ ভিডিও করে।
ভিডিওটি কিছুক্ষণের মধ্যে এলাকায় ভাইরাল হয়ে যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, এ ঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments