ডেস্ক রিপোর্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য আবু হাসান টিপু বলেছেন, সরকার প্রতিবারের মতোই তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে স¤পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ইতোমধ্যে দেশজুড়ে দূভিক্ষের সংকা তৈরী হলেও সরকার নিজ দলীয় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। ফলে যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের সিন্ডিকেটগুলোর লোভের কারণে আজকে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বি হয়ে গেছে।
এই পরিস্থিতি বদলাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো ছাড়া জনগনের সামনে অণ্য কোন বিকল্প নেই। এখনই যদি এই অনির্বাচিত সরকারকে পদত্যাগে বাধ্য করা না যায় তাহলে বাংলাদেশকেও শ্রীলংকার ভাগ্য বরণ করতে হবে।
২০ মে শুক্রবার বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সহিদুল আলম নাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শ্রমিকনেতা মোক্তার হোসেন, রোকসানা বেগম, আইয়ুব আলী, সুরুজ আলী মাতুব্বর, রিয়াজ আহমেদ, দুলাল মিয়া প্রমূখ।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments