ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম।
জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।
আমাদরে সময়.কম
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments