চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার করেছে।
শনিবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত ১১.১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা গোলাবারুদ ও দেশীয় দা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১২৯ রাউন্ড এমজির গুলি সর্বমোট ২৮২ রাউন্ড গোলাবারুদ এবং একটি দেশীয় দা উদ্ধার করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের আটক করার জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments