ডেস্ক রিপোর্ট : জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত শিল্পী কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
মুহাম্মদ আব্দুল কাইউম প্রযোজিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং মোঃ তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’ চলচ্চিত্র যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত হয়েছে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক মনোনীত হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন ‘শিমু’ চলচ্চিত্রের জন্য।
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে) মনোনীত হয়েছেন চঞ্চল চৌধুরী (সুচিন্ত্য চৌধুরী) ‘হাওয়া’ চলচ্চিত্রের জন্য তাকে এ মনোনয়ন দেওয়া হয়। শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে) যুগ্মভাবে মনোনীত হয়েছেন জয়া আহসান (চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’) ও রিকিতা নন্দিনী শিমু (চলচ্চিত্র ‘শিমু’)।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এ আজীবন সম্মাননার জন্য মনোনীত হয়েছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মনোনীত হয়েছে এস এম কামরুল আহসান প্রযোজিত ‘ঘরে ফেরা’; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রে মনোনীত হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়া প্রযোজিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ); পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা করিম (আফসানা মিমি) (পাপ পুণ্য); খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা সুভাশিষ ভৌমিক (দেশান্তর) ও কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মোঃ সাইফুল ইমাম (দীপু ইমাম) (অপারেশন সুন্দরবন)।
এছাড়া শ্রেষ্ঠ শিশুশিল্পী যুগ্মভাবে মনোনীত হয়েছে বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব); শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মোছাঃ ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া); শ্রেষ্ঠ সংগীত পরিচালক মাহমুদুল ইসলাম খান (রিপন খান) (পায়ের ছাপ)।
যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়ক মনোনীত হয়েছেন শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার) (অপারেশন সুন্দরবন, গান- এ মন ভিজে যায়…) ও চন্দন সিনহা (হৃদিতা, গান- ঠিকানা বিহীন তোমাকে….)। শ্রেষ্ঠ গায়িকা আতিয়া আক্তার আনিসা (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে…), শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছেন রবিউল ইসলাম (জীবন) (পরাণ, গান-ধীরে ধীরে তোর স্বপ্নে…) ও শ্রেষ্ঠ সুরকার মনোনীত হয়েছেন শওকত আলী ইমন (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে…)।
যুগ্মভাবে শ্রেষ্ঠ কাহিনিকার মনোনীত হয়েছেন ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (খসরু)(গলুই); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস এ হক অলিক (গলুই), শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (মজনু) (রোহিঙ্গা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া), শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় তানসিনা শাওন (শিমু) এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান মোঃ খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments