রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের রায় দিয়েছেন। আমরা আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। আর এ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। যারা নির্বাচনে কলাকৌশল করে তারা পিআর পদ্ধতিকে ভয় পায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ ফ্যাসিবাদী হতে পারবে না। এ পদ্ধতি বাস্তবায়িত হলে আর কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। সকল মানুষের ভোট নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর বিষয়ে ৩৩টি দলের মধ্যে ২৬টি দল একমত হলেও তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার গড়িমসি করেছে। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী উপজেলার আল-ফালাহ অফিস চত্বরে আসন পরিচালক ও উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নীলফামারী-৩ (জলঢাকা) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা মজলিসে শূরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
আসন সচিব ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব কামারুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments