কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো বানিজ্যিক ভাবে মাশরুম চাষে ভাগ্য ফিরেছে সৌমিত্র মজুমদার শুভ নামের এক যুবকের। তবে শুভর এ সাফল্য দেখে গর্বিত তার স্বজনরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের তার খালার বাড়িতে প্রথমে ৫০ টি স্পন প্যাকেট দিয়ে শুরু করেন মাশরুম চাষ। ফলন ভালো হওয়ায় তিনি ২০ শতাংশ জমিতে দুটি সেডের মাধ্যমে বানিজ্যিকভাবে গড়ে তোলেন এ খামার। বর্তমানে তার খামারে ১ হাজার ৭০০ খড়ের স্পন প্যাকেট রয়েছে। আর এ থেকে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। তার খামারের সাফল্যতায় পুরো এলাকাজুড়ে সাড়া ফেলেছে।
জানা গেছে, তিনি ২০১৭ সালে এলএলবি পাশ করে ঢাকায় এক আইনজীবির সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৯ সালের করোনাকালীন সময়ে তেমন একটা আয় না থাকায় তিনি এলাকায় ফিরে আসেন। বেশ কিছুদিন বেকার থাকার পর জার্মানি প্রবাসি খালাতো বোন ও খালাতো ভাইয়ের পরামর্শে আগ্রহী হন। পরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন টেনিং সেন্টারে তিন মাসের প্রশিক্ষন শেষে শুরু করে মাশরুম চাষ। প্রথমে পরিক্ষামুলকভাবে খড়, কাঠের গুড়া, গমের ভূষি, তুষ ও চুন দিয়ে নিজেই স্পন প্যাকেট তৈরী করে মাশুরুমের বীজ বপন করেন। এ বীজের সঙ্গে টিস্যু কালচার যুক্ত করে সঠিক পরিচর্যায় ২০ দিনের মাথায় শুরু হয় ফলন। তবে এ কাজে তেমন একটা পরিশ্রম নেই বলে জানিয়েছেন মাশরুম চাষী সৌমিত্র মজুমদার শুভ।
তিনি বলেন, তার খামার থেকে প্রতিদিন ১৫ কেজি করে মাশরুম পাচ্ছেন। তাতেও মেটাতে পারছেননা স্থানীয় চাহিদা। তবে সরকারী সহায়তা কিংবা স্বল্প সুদে ঋন সহায়তা পেলে এ খামার বৃদ্ধির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে দাবি তার।
শুভর খালাতো বোন জামার্নি প্রবাসি রতœা বিশ্বাস বলেন, বিদেশে প্রতিদিনের খাদ্যে মাশরুম ব্যবহার হয়। এটা স্বাস্থকর খাবার। বাংলাদেশে এর প্রচলন খুবই কম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এই প্রথম মাশরুম চাষ শুরু হয়েছে। আশা করি এখানে বড় কিছু হবে ও অনেকেে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
খালাতো ভাই জীবন বিশ্বাস বলেন, করোনাকালীন সময় যে জনজীবনে দূর্ভোগ ছিল সেখান থেকে বেঁচে উঠার জন্য তার খালাতো ভাইয়ের এ প্রজেক্ট। ও আমাদের বাড়িতে মাশরুম চাষে অগ্রহ দেখায়। অমি শুধুমাত্র জায়গা ও পরামর্শ দিয়েছি। এরপর তার অল্পপুঁজি দিয়ে এ চাষ শুরু করে। তবে সরকারী সহায়তা পেলে এটি বড় আকারের মাশরুম খামার হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, মাশরুম চাষী শুভকে পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া মাশরুম চাষে আগ্রহী যুবকদের সকল ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments