রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে দিনমজুরসহ কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারে ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলার সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা। তিনি চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে যারা পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাদের কথা চিন্তা করে তার ব্যবহৃত ০১৭১৬৪৪৫২২৭ নম্বরটি ‘হট লাইন’ নম্বর হিসেবে ঘোষনা দিয়েছেন। তার এ নম্বরে কল করলেই মিলবে খাদ্য সহায়তা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত প্রায় দেড় বছর ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত উদ্যোগে তাদের খাদ্য সহায়তা দেওয়াসহ নানাভাবে সহায়তা করছেন। এছাড়া এলাকাবাসীর অভাব-অনটন দূর করা,কন্যা দায়গ্রস্থ পিতা-মাতাকে দায়মুক্ত করতে বিয়েতে আর্থিক সহায়তা,কর্মসংস্থানের ব্যবস্থা করা,দরিদ্র কারও মৃত্যু হলে দাফন-কাফন ও মিলাদের ব্যবস্থা করা,ন্যায় বিচার প্রতিষ্ঠা,দুস্থ রোগীদের চিকিৎসা ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা করাসহ নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় তিনি একজন ‘মানবিক’ ইউপি চেয়ারম্যান হিসেবে ইতোমধ্যে সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন। এলাকাবাসী তাকে ‘মানবতার ফেরীওয়ালা’ বলেও আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে উপজেলার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. মন্নান মৃধা বলেন,‘মানুষ মানুষের জন্য’ ‘জীবন জীবনের জন্য’ মহান এ ব্রতী নিয়ে রাজনীতি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা ‘মাদার অব হিউম্যানিটি’ দেশরতœ শেখ হাসিনার আদর্শকে ধারণ ও লালন করে আমিও রাজনীতি করছি। আমার সৈয়দকাঠি ইউনিয়নের কোন মানুষকে অনাহারে থাকতে হবে না । সবার জন্য আমৃত্যু আমার হৃদয় ও ঘরের দরজা খোলা। আমার ঘরে রান্নার চুলা জ্বললে এলাকার সবার ঘরে জ্বলবে। আমি পরিবার নিয়ে খাবো আর অন্যেরা না খেয়ে থাকবে তা হতে পারে না। সকল জনপ্রতিনিধিদের উচিৎ জনসাধারণের সুখ-দুঃখের ভাগিদার হওয়া। কারন তাদের ভোটেই আমরা সম্মানের চেয়ারে বসে আছি। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সৈয়দকাঠী ইউনিয়নে কেউ খাদ্য সংকটে থাকলে আমার ‘হট লাইন’ নম্বরে জানালে তার ঘরে খাদ্য সহায়তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ্। তিনি সুস্থ থাকতে সবাইকে ঘরে থাকতে ও মাস্ক পড়তে আহবান জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
সব মন্তব্য
No Comments