রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রবাসী এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বার জুম্মাবাদ উপজেলার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানাযায়, জামালগঞ্জ প্রবাসী এসোসিয়েশন ইউকে'র আর্থিক সহযোগিতায় দুঃস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ৩ শতাধিক অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সংগঠনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ হামিদুল হক আফিন্দী লিটন, সদস্য আলী নুর, গন্যমান্য তারেক আল মহিন, মোঃ জহিরুল হক তালুকদার, তৌফিকুর রহমান, শিক্ষক নুরে আলম, সিনিয়র সাংবাদিক ডিএ নিউজ প্লাস প্রতিনিধি সাইফ উল্লাহ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ সভাপতি মো. শাহীন আলম, জামালগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইমরান হোসেন রুবেল, কাউছার আফিন্দী, সুলেমান আফিন্দী, ওয়াহিদুল ইসলাম, বাবু সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments