তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতি ও আখচাষী সমিতি আগামী ১৯ নভেম্বরের মধ্যে চিনিকলগুলোতে মাড়াই কার্যক্রম শুরুসহ ১২ দফা দাবিতে যৌথভাবে স্মারক লিপি প্রদান করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের মাধ্যমে নাটোর জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
কৃষক সমিতি ও আখচাষী সমিতির দাবি গুলোর মধ্যে রয়েছে, বিলম্ব না করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে চিনিকলগুলোর আখ মাড়াই কার্যক্রম শুরু, দুই-তিন বছরের পুরোনো মুড়ি আখ গুড় তৈরির জন্য সীমিত পরিসরে হলেও মাড়াইয়ের সুবিধা প্রদান, আখের মূল্য বৃদ্ধি করে প্রতি মণ ২০০ টাকা করে তা বিক্রির সময় হাতে হাতে বিল প্রদান, চিনিকলগুলোকে বিরাষ্ট্রীয়করণের ষড়যন্ত্র বন্ধ করা, দেশি চিনি বিক্রির স্বার্থে বিদেশি চিনি আমদানি বন্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও কৃষকদের ১২ দফার অন্যান্য দাবিগুলো হলো, ৫ শতাংশ হারে কৃষকদের কৃষি ঋণ সুবিধা প্রদান, সেচকাজে গভীর ও অগভীর নলকূপের ক্ষেত্রে বিনামূল্যে ট্রান্সফরমার সরবরাহসহ সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ প্রদান, স্লুইচগেট অপসারণ করে নদীসমুহের পানি স্বাভাবিক প্রবাহ চালু ও বড়াল নদীর সীমানা নির্ধারন করা, মধ্যসত্ত্বভোগীর স্বার্থে নয় বরং খোদ কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলে ধান-গম ক্রয় ও গুদামজাত করন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, পাটের দাম মণ প্রতি ৫ হাজার টাকা করা ছাড়াও মালঞ্চি রেলস্টেশন পুনঃচালুকরন এবং বাড়ির ট্যাক্স কমানোর দাবি জানানো হয়। এর আগে এসব দাবির সমর্থনে শতাধিক কৃষক ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে সেখানে পথ সভায় কৃষকদের এই কার্যক্রমে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জাতীয় কৃষক সমিতির বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নাটোর সুগার মিলের আখচাষী সমিতির সভাপতি ও জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments