ডেস্ক রিপোর্ট: আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলেছেন ফ্রান্স সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি একথা জানান। এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে যৌথভাবে 'মুজিব : একটি জাতির রূপকার' সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব : একটি জাতির রূপকার' চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার 'মার্শে দু ফিল্মে' বাংলাদেশের একটি স্টল থাকবে।
'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সকলের মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেকারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।
সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।
মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments