ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ জানুয়ারি সোমবার অনুস্বরের নতুন মঞ্চনাটক ‘রায়মঙ্গল’র ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭:০০ মিনিটে নাটকটি মঞ্চায়িত হবে। ‘রায়মঙ্গল’ অনুস্বরের ৮ম প্রযোজনা। অনুস্বরের কার্যকরি সদস্য, সাংবাদিক ও সাহিত্যিক সুমন মজুমদারের উপন্যাস ‘রাইমঙ্গল’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। গত ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
গল্প ইংগিত
কাল বদলায়, নানান চড়াই উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সাথে কখনো লড়াই, কখনো প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ- যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়- অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প 'রায়মঙ্গল'। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ- যুগান্তরের গল্প 'রায়মঙ্গল'।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম, আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ ও মোহাম্মদ বারী। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় মাজেদুল মিঠু, পোস্টার ডিজাইন সাকিল সিদ্ধার্থ ও প্রকাশনা ডিজাইনে শাহীনুর রহমান।
টিকিটের মূল্য ২০০, ৩০০ ও ৫০০ টাকা। আগ্রহী দর্শকরা ০১৭৮২৮৪৭৬৪৪ নম্বরে যোগাযোগ করে টিকিট নিশ্চিত করতে পারবেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments