সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাংগা গ্রামে নিরাপদ পানি নিশ্চিত করতে এলাকার সুধী জনের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।১৬ ই মার্চ বেলা ১.০০ টায় মহিষাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ ইনোভেশন এর আওতায় উত্তরন ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় মহিষাডাংগায় নিরাপদ পানি নিশ্চিত করতে কমিউনিটির সাথে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরনের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী,অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ সরকার,মহিলা সদস্য আরতি সরকার,ইয়ুথ এড্যাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডি,সদস্য মোঃ আলী রাজসহ এলাকার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments