স্টাফ রিপোটার: পদ্মা সেতুর জাকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শনিবারের একটি সংবাদের উপর আমার দৃষ্টি আকর্ষন হয়েছে যে অবৈধ সরকারের তথ্যমন্ত্রী বলেছেন পদ্মা সেতুর উদ্বোধনের পর নাকি আমাকে দেখা যায়নি।আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই পদ্মা সেতু যে সময় উদ্বোধন করা হয়েছে মানুষ যখন পানিতে ভাসছে হাহাকার করছে মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে তখন আপনাদের পদ্মা সেতুর জাকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা। কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করলেও সখানে লোক সমাগম হয়নি। সমাবেশে ২০লাখ লোক হবে বলা হলেও ৫-১০হাজার লোকও উপস্থিত ছিল না।
রবিবার(৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমি তথ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই আপনারা পদ্মা সেতুর তথাকথিত জাঁকজমক পূর্ণ উদ্বোধন করলেন গোটা জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের সাথে রসিকতা করে। জাতি যখন বন্যার মধ্যে ভাসছে সেই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের অনেক ঘনিষ্ঠজনকে দেখা যায়নি। সেখানে আপনাদের তথাকথিত কোন বিরোধীদলের কোন নেতাকর্মীকেও আমরা দেখিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাইকেও দেখলাম না।তার (প্রধানমন্ত্রীর) ছেলে সজিব ওয়াজেদ জয়কেও দেখলাম না। সবচেয়ে বড় কথা সবসময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন তার বোন শেখ রেহেনাকেও কেন দেখলাম না।বাংলাদেশের কোন বিশিষ্টজনকে আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেখি নাই।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দিবে দেশের একজন গুণিজনকে চুবানি দিবে সেই সেতুর জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালভাবে দেখেনি। যে সেতুর সাথে ভয়ংকর দুর্ণীতি জড়িত, যেখানে এক টাকা খরচ হওয়ার কথা সেখানে সাড়ে তিন টাকা খরচ হয়েছে। সেই টাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে গেছে, তারা কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments