মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার বলেন, ‘পুলক চ্যাটার্জীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই। আপনারা কেন সমকালের বিরুদ্ধে অবস্থান নিলেন না, কোনো প্রতিবাদ করলেন না? সমকালের কাছে জানতে চাননি কেন পুলক আত্মহত্যা করলেন। ঢাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানাবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।’
বিশেষ অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তার মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল। কেন তাকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন-এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।’
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জী (৫৭) গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনাস্থল থেকে ৫টি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়।
স্থানীয় সাংবাদিকরা জানান, ২০২৩ সালে সমকাল পত্রিকা থেকে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্থ ছিলেন।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নাসিমুল আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।
সভা শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড়ের অদূরে শেখেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে "আরিয়ান' নামের যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) ...
সিলেট অফিস: স্ত্রী সৌদি আরবে যাওয়ার তিন দিনের মাথায় সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে প্রথমে তাহিরপুর উপজে ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
সব মন্তব্য
No Comments