১. শরতের মেঘ
ভরপুর সৌন্দর্য
এর বেশি কথা বলার সময় এটা নয়
কচি দুর্বার মুখে কী সামান্যই না শিশির ----
কে যেনো তবু বললেন,
এটা ভালো কিছুর আলামত নয় হে
আমি তাকে ভেবে নিলাম
যারা সব কিছুর মধ্যে নিয়ম করে
কিন্তু খোঁজ করে
উনি বোধহয় তাদেরই একজন।
আকাশের দিকে তাকিয়ে
পাখিদের সাথে প্রেমপর্বের এখানেই শুরু।
সেই আকাশ এখন-
সাদা মেঘের আক্রমণের শিকার
কাশগুচ্ছ হাত বাড়িয়ে ডাকছে ---
আয়, আয়, আয়
শেষ কবে অতলের ডাক শুনেছি মনে নেই
মনে নেই শেষ কোন শরতে
একবার পিছনে তাকিয়েছিলে
এমন সৌন্দর্যের বিস্তার চোখের
প্রশংসাই করে কেবল
বিলা-নদী, দিগন্তের কাছে একটা ফোন,
অতঃপরও ---
ভরপুর সৌন্দর্য।
এর বেশি কথা বলার সময় এটা নয়
২. সংকলন
সকালের ঠাণ্ডা গায়ে জড়িয়ে নেই
তারপর থেকে বিন্দুগুলো কেমন যেনো অচেনা
বিন্দুর বিন্যাস কেমন করে সিন্ধু তৈরি করে
সে অতলে আমার সবকিছু অর্থহীন, নিখোঁজ ---
একটা সরল সরলরেখার মতো মুগ্ধ অবস্থায়
দাঁড়িয়ে থাকা কিছু সময়ের জন্য, একটা
শুভকামনার সংকলন গড়ার
জোর তাগিদ তখন থেকে।
গ্রাম্যতা গ্রামজীবন কিনা
তার কুল কিনারা নির্ণয়ে এখন আমরা
চেয়ে থাকি মাননীয় প্রধানমন্ত্রী কী বলেন সেদিকে যেহেতু তিনি প্রধান
সুতরাং প্রথাগত কারণে
আমাদের জন্য সবকিছু নিষিদ্ধ।
প্রেম নিষিদ্ধ, চুমো নিষিদ্ধ, একসাথে চলা
এমনকি চিন্তা নিষিদ্ধ তবে যদি তা হয় মুক্ত
আর সকালের ঠাণ্ডা গায়ে
জড়িয়ে নেয়ার মতো কিছু।
মুখোশটা আরো কিছুকাল
তাহলে কী মুখেই থাকবে?
মুখোশ আর কতকাল মুখের বিকল্প হবে?
৩. দশের নামতা
চশমাটা খুলে নাও,
দশের নামতা এখন না দেখেই বলতে পারি।
আমি এখন একাই রাতশেষের
ভোর রচনা করতে শিখেছি ; সেই ভোরে
পথের রথ আমি টেনেছি কিনা সেটা বড় কিছু না
তবে রথ পথে ছিল এটা মনে রেখেছি
রথযাত্রা, সাতদিন পরে বিপরীত যাত্রা
আমাকে কেউ মনে রাখেনি,
এবার উল্টোটাও খুব সত্যি
আমার পাশে এখন এতোবেশি ফেউ
বিপরীত যাত্রার চিন্তা একদমই মাথায় আসেনি
চশমা ছাড়াই দেখো দশের নামতা ----
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments