রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ “ইকো পাঠশালা এন্ড কলেজের” বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠ চত্বর মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকো পাঠশালা এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী জেলা প্রশাসক, মাহবুবুর রহমান, গেষ্ঠ অব অনার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (অব:) আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার সুজন খান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক লোকায়ন সম্পাদক সাকের উল্লাহসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, তাদের অভিভাবক, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments