মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। ১৩ মার্চ শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, আমাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে, ভোটের আগে জনগণকে যে ওয়াদা দিয়েছি তা শতভাগ পূরণ করার চেষ্টা করব,ঈদের আগে ১০ কেজি করে চাল ও জেলেদের কার্ডের সঠিক তালিকা প্রকাশ করে বিতরণের নির্দেশ দেন, এছাড়া পাতারহাট বন্দরের সকল খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করার ঘোষণা দেন। বক্তব্যে নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান সতর্ক করে বলেন মেহেন্দিগঞ্জে অবৈধ মাদক বিরোধী অভিযান চলবে,মাদককে সমূলেন বিনাশ করা হবে, মাদকের ব্যাপারে কোন প্রকার সুপারিশ না করার নির্দেশ দেন।তিনি ভালো কাজের জন্য সমর্থন ও সবাইকে পাশে থাকার আহ্বান জানান। উপজেলা বিএনপি'র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম লাবু, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি'র আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরীর দিনু মিয়া,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলের কেন্দ্রীয়, স্থানীয়, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments