খুলনা অফিস: আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, নালিশি সম্পত্তি দখলে বারবার ১৪৪ ধারা ভঙ্গ এবং বাড়িঘর ভাঙচুর করে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার সংলগ্ন অধিকারী পাড়া নামক স্থানে এক প্রতিবন্ধীর জায়গা দখল করে নিয়েছে প্রভাবশালীচক্র। তারা প্রতিবন্ধী ব্যক্তির নালিশি জমিতে ইটের গাঁথুনি ও টিনের বেড়া নির্মাণ করেছে।
সংশ্লিষ্টরা জানান, খুলনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর আত্মীয় পরিচয়ে স্থানীয় ভূমিদস্যু উত্তম অধিকারী ও বসুদাম অধিকারী দলবল নিয়ে বিভিন্ন সময় কয়েক দফা সশস্ত্র হামলা ও প্রতিবন্ধী অজয় কুমার দে-এর বসতভিটা ভাঙচুর করে। এমনকি পরিবারের নারী সদস্যদের উপর নগ্ন হামলা এবং জীবননাশের হুমকির ঘটনায় একাধিকবার থানায় সাধারণ ডায়েরিসহ আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী অজয়। তিনি দলীয় প্রভাব, পেশিশক্তি ও অর্থের দাপটে বারবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
সূত্র জানায়, জুলাই পরবর্তী অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও উত্তম ও বসুদাম অর্থের প্রভাবে স্থানীয় নেতাদের ম্যানেজ করে বীরদর্পে তাদের তা-ব চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তম ও বসুদাম গং নতুন করে প্রতিবন্ধীর জমি দখলের পরিকল্পনা করে। ঘটনা জানাজানি হলে অজয় দে তার নালিশি সম্পত্তি কপিলমুনি এসএ ১৬২, বিআরএস ৯০ ও ৯২ দাগে খরিদ, দানপত্র এবং ওয়ারিশ সূত্রে মোট ০.৩৪ শতক জমি, যা বিআরএস জরিপে ২৪.৮০ শতক রেকর্ডভুক্ত হয়েছে। পক্ষান্তরে, উত্তম ও বসুদাম গং এর বসতভিটা যার দাগ নম্বর ১৭৮। প্রতিবন্ধী অজয় দে’র পার্শ্ববর্তী ভিন্ন দাগের জমির মালিক হয়েও উত্তম ও বসুদাম বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অজুহাতে ১৬২ দাগ দখলের চেষ্টা করে। এই ঘটনা থেকে মুক্তি পেতে অজয় এমআর মামলা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ১৯ নভেম্বর’২৫ এমআর ২২৭/২৫ কেসের তদন্ত করে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। বাদীর দখলে থাকা নালিশি সম্পত্তির মামলা নিষ্পত্তির পূর্বেই সমাজবিরোধী উত্তম ও বসুদাম গং জোরপূর্বক ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করে কিছু অংশে ইটের গাঁথুনি ও টিনের বেড়া নির্মাণ করেছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমি দখলের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
এই ঘটনার পর থেকে নিজের জীবন ও পরিবার নিয়ে শঙ্কিত বলে জানান ভুক্তভোগী প্রতিবন্ধী অজয় দে। তিনি জানান, প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতার আত্মীয়। দলীয় ক্ষমতা ও অর্থের জোরে তারা বারবার আমার জমি দখলের চেষ্টা করে। বিভিন্ন সময় আমার ও আমার পরিবারের সদস্যকে মারপিট করে এবং জীবননাশের হুমকি দেয়। সম্প্রতি প্রতিবেশী উত্তম অধিকারী ও বাসুদেব অধিকারী নতুন করে তার জমির একটি অংশ দখল করে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। ইতোপূর্বে ২০২২ সালে ১১ নভেম্বর একইভাবে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে তাদের বাড়িঘর ভাঙচুর করে মারপিট করেছিল। সরকারের পট পরিবর্তন হলেও এক অদৃশ্য কারণে আবারো তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. সোহরাব হোসেন ১৪৪ ধারা ভঙ্গের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত উত্তম অধিকারী বলেন, যে জমিতে বেড়া দিয়েছি এটা আমার নয়, তবে অজয় দে এর বাড়ির ভেতর আমাদের জমি রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments