আঃ রহিম সরদার (বরিশাল) উজিরপুর: বরিশালের উজিরপুরে মানুষের বসতঘরে টিনের চালায় এখন আর চড়ুই পাখির বাসার দেখা মেলে না। গত কয়েক বছর ধরে বাড়িতে বাড়িতে আগের মত চড়ুই পাখির বাসা করছে না। যেন বাবুই পাখির মত বর্তমানে চড়ুই পাখিও বিলুপ্তির পথে। ৮/১০ বছর পূর্বে মানুষের বসতঘর ও টিনের তৈরি স্কুল মাদ্রাসায় চালের নিচে আড়ার সাথে চড়ুই পাখি খড়কুটা যুগিয়ে নিজের ঘর তৈরি করতো। সেখানে তারা ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফুটাত। ভোর হলেই কিচিঁমিচিঁ শব্দে মুখরিত হতো পরিবেশ। এমনকি ফুড়–ৎ করে বাসা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে খাবার সংগ্রহে বেরিয়ে যেতো। আবার বাসায় সময় মত ঠাই নিতো। আজ আর তেমনটা চোখে পড়েনা। বেশ কয়েকটি বাড়ীতে খোঁজ নিয়ে কোথাও চড়ুই পাখির বাসা খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কিশোর বয়সে ছেলে-মেয়েরা চড়ই পাখি ধরার জন্য আড়ি পেতে থাকতো। বাসায় প্রবেশ করা মাত্র চালের চড়ই পাখির বাসায় হাত ঢুকিয়ে দিয়ে পাখি ধরে ফেলতো এবং চড়ুই পাখি ধরে খাচাঁয় বন্দি করে তারা বিভিন্ন ধরনের খাবার খাওয়াতো। ধানক্ষেত ও সবজি বাগানে বর্তমানে কৃষকরা হাঁস মুরগীর উৎপাত থেকে ফসল রক্ষার্থে অধিকমাত্রায় বিষ প্রয়োগ করে থাকে তাই খাবার খেতে গিয়ে চড়ুই পাখি মারা যাচ্ছে। একারণেই দেশ থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে চড়ুই পাখি। বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম রাড়ী,মিরাজ শরীফ, পিন্টু রাড়ী, নান্না ফকির মাষ্টার , জাকির শরীফসহ একাধিক ব্যক্তি জানিয়েছে অনেকে মুরগী বেঁধে রাখা ঝাঁপি দিয়ে ফন্দি করে চড়ুই পাখি আটক করে জবাই করে খেতো। তাই দেশ থেকে দিন দিন চড়ুই পাখি হারিয়ে যাচ্ছে। এছাড়াও যোৗন উত্তেজক বৃদ্ধির জন্য অনেকে চড়ুই পাখির মগজ খেয়ে থাকে। উজিরপুরবাসী পূর্বের ন্যয় চড়ুই পাখির কলকাকুলি শব্দ শুনার আগ্রহে এবং প্রতিটি ঘরে যেন পূনরায় বাসা বাঁধে সেজন্য ক্ষেতে বিষ প্রয়োগ ও জবাই করে মাংস খাওয়া বন্ধের দাবী জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments