জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ধরা খাইলেন এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়দানকারী রোমান হোসেন (২৮) নামের এক প্রতারক। সে নড়াইল জেলার লোহাগড়া থানার চাচাই ধানাইড় গ্রামের কায়েম শেখ ও আনজুয়ারা বেগমের ছেলে। গত কয়েকদিন ধরে কলারোয়া পৌর সদরের ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়ীতে থেকে কলারোয়ার বিভিন্ন এলাকায় গিয়ে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলো। এমনকি কলারোয়া থানার ওসির সাথে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য চায়। ওসি কলারোয়া প্রথমে তার
প্রতারণার কথা বুঝতে পারেন নি। এর পরে বুধবার (১৮জানুয়ারি) বেলা সাড়ে ৩টার রোমান নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে হিজলদী বিজিবি ক্যাম্পে যায়। সেখানে সীমান্তের বিভিন্ন গোপন তথ্য জানতে চাইলে বিজিবি সদস্যদের মনে সন্দেহ জাগে। এর পরে বিজিবি ক্যাম্প থেকে সাতক্ষীরা জেলা এনএসআই অফিসে যোগাযোগ করা হলে তারা ভুয়া বলে জানান এবং আটক করে রাখার
নির্দেশ দেন। পরে সাতক্ষীরা জেলা এনএসআই এর কর্মকর্তাবৃন্দ সেখানে
উপস্থিত হয়ে কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ ওই ভুয়া এনএসআই সদস্যকে বিজিবি ক্যাম্প থেকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় রোমান হোসেন নামে ব্যবহৃত একটি ছিল পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন-সে নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে তার কাছেও আসছেন। হিজলদী বিজিবি তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। মামলার প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments