ঢাকা ৪,৫ ও ৯ আসনে পথসভায়
স্টাফ রিপোর্টার: ঢাকা ৪, ৫ ও ৯ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থীদের সমর্থনে ধোলায়ের পাড়, পূর্ব জুরাইন, শনির আখড়া, শ্যামগঞ্জ, বাশেরপুল, কোনাপাড়া, মাতুয়াইল, গোড়ান, সিপাহিবাগ বাজার, নবাবী মোড়, তিলপাপাড়া, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পথসভা ও গণসংযোগে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রাষ্ট্রের মৌলিক সংস্কার ও মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নিতে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে যারা পরিবর্তন ও সংস্কারের কথা বলেন তাদের কাছে প্রত্যাশা করার কিছু নেই।
তিনি বলেন, নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, দূর্নীতিবাজ, এবং সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদীদের তাবেদারদের পরাজিত করতে হবে। মানুষের মনে যে পরিবর্তনের আকাংখা জাগ্রত হয়েছে,তার বাস্তবায়নে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন সিপিবির প্রার্থীরা বিজয়ী হলে জাতীয় সংসদে দেশের সাধারণ মানুষের স্বার্থের আইন প্রণয়নে, লুটপাট দুর্নীতি উচ্ছেদে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। সংসদে দেশের মেহনতি কৃষক শ্রমিক মধ্যবিত্তের স্বার্থে নীতি প্রণয়ন, মানুষের মৌলিক অধিকারের সাংবিধানিক ও আইনের স্বীকৃতি, পরিবেশ প্রকৃতি রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং মানুষের মর্যাদা নিশ্চিত করতে ভূমিকা পালন করবে।
তিনি নির্বাচনের ফলাফল একত্রীকরণের কথা বলে নির্বাচনের পরের দিন ১৩ তারিখ সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিত হওয়ার জন্য জারিকৃত নোটিশের ব্যাখ্যা দাবী করে বলেন, নির্বাচনের দিন রাতেই ফলাফল ঘোষণা করতে হবে। মানুষের মন থেকে নির্বাচনে কারসাজির সকল সংশয় দূর করতে হবে। তিনি বলেন পোস্টাল ব্যালট, এই ব্যালটে ভোট প্রদান, সংগ্রহ, গণনা ও দেশের বিভিন্ন স্থানে ভোটার পরিবর্তন ও নতুন ভোটারদের সম্পর্কে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য নির্বাচন কমিশনকে দিতে হবে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, অপপ্রচার সম্পর্কে দ্রুততার সাথে প্রকৃত তথ্য জনগণকে জানানোর জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন শেষ সময়ে নির্বাচন নির্বিঘ্ন করতে সারাদেশে যাতে কোন ভয়ের আবহাওয়া তৈরি না হয় সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারকে যথাযথ ভূমিকা নিতে হবে। দেশের সর্বত্র সাধারণ মানুষের জানমালের পরিপূর্ণ নিরাপত্তা বিধান করতে হবে।
এসব পথসভা ও গণসংযোগে কাস্তে মার্কার ঢাকা ৪ এর প্রার্থী ফিরোজ আলম মামুন, ঢাকা ৫ এর তোফাজ্জেল দিপু, ঢাকা ৯ এর মনিরুজ্জামান মিলন, সিপিবি নেতা হাসান হাফিজুর রহমান সোহেল, সাইফুল ইসলাম সগীর, জাহিদ হোসেন খান, গোলাম রাব্বী খান, প্রকৌশলী শ্যামল বিশ্বাস, মুর্শিকুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াত, দীপক শীল প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments