কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার নোঙ্গর খানায় চিকিৎসা দেয়া হচ্ছে বিলুপ্ত প্রজাতির একটি পাখিকে। সোমবার বিকেলে অসুস্থ অবস্থায় এটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে তারা চিকিৎসার জন্য এ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পাখিটি দেখতে কবুতরের মতো হলেও গায়ে কিছুটা কালোর মধ্যে হলুদ বর্নের রয়েছে। স্থানীয়রা বলেছেন এ পাখিটির নাম হরিয়াল। এগুলো এখন সচারাচার দেখা যায় না।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের এএসআই শেরজাহান জানান, হঠাৎ করে তিনি পাখিটি কুয়াকাটা সৈকত লাগোয়া একটি হোটেলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় তারা। এর পর কাছে গিয়ে দেখেন ডানায় ক্ষতর চিহ্ন। তাই পাখিটি উড়তে পারছেনা। তাৎক্ষনিক এটিকে উদ্ধার করে এ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্থান্তর করেছেন।
এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিম লিডার কেএম বাচ্চু জানান, পাখিটি খুবই অসুস্থ। খবর পেয়ে আমরা দ্রæত পাখিটিকে উদ্ধার করে নোঙ্গর খানায় এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এটি সুস্থ হওয়ার পর বনবিভাগের সাথে কথা বলে অবমুক্ত করা হবে। তার ধারনা থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারনে এ পাখিটি অসুস্থ হতে পারে। বর্তমানে এটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments