সুব্রত সানা: ‘অনির্বাচিত ফ্যাসিষ্ট একদলীয় সরকার মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার অন্ন-বস্ত্র-বাসস্থানের কোন ব্যবস্থাই তারা জনগণের জন্য করতে পারেনি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দেশের জনগণ আজ দিশেহারা, প্রতিদিনই বাড়ছে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থপনাই দ্রব্যমূল্যের উর্দ্ধগতির অন্যতম কারণ’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক যৌথ সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ যে সংকট ও দুঃশাসন চলছে তা শুধু বিএনপি’র একার সমস্যা নয়, এটি গোটা দেশ ও জাতির সমস্যা। আর এসব সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার নানামূখী ষড়যন্ত্র ও অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
সভায় সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, যত তাড়াতাড়ি এই সরকারকে বিদায় করা যাবে ততই দেশের মঙ্গল হবে, কারণ এরা প্রতি মূহুর্তেই লুটে নিচ্ছে দেশের অর্থ ও সম্পদ। বিদেশে তৈরী করছে তাদের অবৈধ সম্পদের পাহাড়।
যৌথ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং সকল থানা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments