ফরিদপুর-২ আসন
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার সালথা উপজেলা এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্পষ্ট করেন, এলাকায় কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া বক্তব্যে তিনি বলেন, সালথাবাসীকে ধৈর্য ধারণ করতে হবে এবং উত্তেজনা থেকে বিরত থাকতে হবে। হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
এমপি শামা ওবায়েদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করা সকলের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে সহনশীল আচরণ প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রাম এবং পাশের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং অন্তত ১০ জন আহত হন বলে জানা যায়।
প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা হবে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এমপি শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জানমালের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সবাইকে সহমর্মিতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments