স্টাফ রিপোর্টারঃ ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকা-আরিচা মহাসড়কের ২য় আমিনবাজর সেতু এবং ২০২২ সালের জুন মাসের মধ্যে সাভার বাজারসহ আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ লেনে এবং নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৬ লেনে উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরও জানান, ২শত ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২য় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। এ সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ২৫ ভাগ এবং আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ ও ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সওজ’র অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments