স্টাফ রিপোর্টার: চালের বাজারমূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ থেকে দেশের ৪১৯টি উপজেলায় দৈনিক ১ মে.টন করে চাল প্রতি কেজি ৩০ টাকা দরে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, ইতোপূর্বের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১ টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭ দশমিক ৫ মে.টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১ হাজার ১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভরতুকি মূল্যে বিক্রি করা হয়।
পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও ইদানিং দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ সকল এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তবে মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments