পিরোজপুর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতীক ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ইশরাক রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে ২ জন, পিরোজপুর-২ আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পিরোজপুর-১ (আসন নং-১২৭): ১. আলমগীর হোসেন জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক: ধানের শীষ, ২. মাসুদ সাঈদী -জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা। পিরোজপুর-২ (আসন নং-১২৮): ১. আহম্মদ সোহেল মনজুর -জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক: ধানের শীষ, ২. মাহমুদ হোসেন -স্বতন্ত্র প্রার্থী, প্রতীক: ঘোড়া, ৩. শামীম সাঈদী -জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা, ৪. মো. আবুল কালাম আজাদ -ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা, ৫. ফয়সাল খান -আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), প্রতীক: ঈগল, ৬. মো. মাহিবুল হোসেন -জাতীয় পার্টি (জেপি), প্রতীক: বাইসাইকেল এবং পিরোজপুর-৩ (আসন নং-১২৯): ১. মো. রুহুল আমিন দুলাল -জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক: ধানের শীষ, ২. মো. রুস্তম আলী ফরাজী -ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা, ৩. মো. মাশরেকুল আজম (রবি) -জাতীয় পার্টি, প্রতীক: লাঙ্গল, ৪. করিম সিকদার -জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), প্রতীক: মোটরগাড়ি (কার), ৫. তৌহিদুজ্জামান -স্বতন্ত্র প্রার্থী, প্রতীক: ফুটবল, ৬. মো. শামীম হামিদী -জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প্রতীক: শাপলা কলি। উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পিরোজপুর জেলায় জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments