কামরুজ্জামান শাহীন,ভোলা॥ পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনা তদন্ত ও নিহত এবং আহতদের পবিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে কেন্দ্রীয় বিএনপির ১২ সদস্যের প্রতিনিধি টিম এখন ভোলায়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে তারা ভোলায় এসে পৌছেন বলে ভোলা জেলা বিএনপি সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দন বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাভোকেড জয়নুল আবদীন , সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এছাড়া কেন্দ্রীয় নেতাদের সফরসঙ্গী হিসেবে আরো আসছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুর ইসলাম, সহ-সাধারন সম্পাদক রাসেল মাহমুদ, শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন ও সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তুহিন প্রমূখ।
উল্লেখ্য-গত ৩১ জুলাই রোবরার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যূৎতের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলা জেলা বিএনপি শহরের মহাজনপট্টি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করতে রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটা করে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ এর জবাবে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। ওই ঘটনার সঠিক তদন্তে জন্য গত ২ আগস্ট মঙ্গলবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট এ তদন্ত টিম গঠন করেন।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments