মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন, গৃহহীন, দুর্দশাগ্রস্থ ও ছিন্নমূল পরিবারের গৃহায়নের জন্য এবং করোনা সহায়তা তহবিলে মোংলা বন্দরের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। ১০ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের কাছে এ চেক হস্তান্তর করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ’র তথ্য সহকারি মনিরুল ইসলাম জানান মুজিব বর্ষের অঙ্গিকার “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ কার্যক্রম সফল করতে মোংলা বন্দর কর্তৃপক্ষেও চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা "হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স এবং করোনা সহায়তা তহবিলে” মোংলা বন্দরের পক্ষ হতে এই অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকুলসহ পাশ্ববর্তী জেলা আক্রান্ত হয়। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্রান্ত জেলাসমূহ পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের দুর্দশা দেখে ১৯৯৭ সালেই “আশ্রায়ন” নামে একটি প্রকল্প গ্রহণ করেন। এ প্রকল্পের সাফল্য ও ধারাবাহিকতা ২০১০-২০২২ (সংশোধিত) মেয়াদে ২.৫০ লক্ষভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে "হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স” গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দরের পক্ষ থেকে ০৫ (পাঁচ) কোটি টাকা "হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স এবং করোনা সহায়তা তহবিল" প্রদান করা হয়েছে বলে জানাগেছে।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments