ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপের অবশিষ্ট টিকিট আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে। আজ বুধবার একথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সংস্থাটি জানায়, প্রথম দুই কিস্তিতে ১৮ লাখ টিকি বিক্রি হয়েছে। তবে বিক্রির জন্য কতগুলো টিকিট অবশিষ্ট আছে সে বিষয়ে কিছু জানায়নি তারা। আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে কাতার। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী দোহার আশেপাশে অবস্থিত ৮টি ভেন্যুতে।
আগামী ৫ জুলাই থেকে অণলাইনে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। দোহার স্থানীয় সময় রাত ১২টা থেকে ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে টিকিট ক্রয় করা যাবে বলে ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফুটবলের বিশ্ব সংস্থাটি জানায়, নতুন এই টিকিট বিক্রির সময়সুচি নিয়ে গোটা বিশ্বে ব্যপক আগ্রহের সৃস্টি হয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে পৃষ্ঠপোষকদের জন্য বরাদ্ধকৃত টিকিটসহ সর্বমোট ৩০ লাখ টিকিট এখনো অবিক্রিত রয়েছে।
গত সপ্তাহে বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান হাসান আল থাওয়াদি বলেছিলেন সেখান থেকে ১২ লাখ টিকিট বিক্রি হতে পারে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, লুসাইল স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের ৮০ হাজার টিকিটের জন্য আবেদন পড়েছে ৫০ লাখ।
২৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত দোহার আবাসন সীমিত হলেও ৩২ দলের টুর্নামেন্ট উপলক্ষে ব্যাপক জনসমাগম ব্যবস্থাপনার জন্য প্রস্তুত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments