স্টাফ রিপোর্টার: সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সংগঠনটি জানিয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই তারা আবার ক্রিকেটে ফিরতে চায়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু শর্ত দিয়েছে কোয়াব।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিল পরিস্থিতি নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে ক্রিকেটাররা উপলব্ধি করেছেন, সব ধরনের খেলা বন্ধ থাকলে দেশের ক্রিকেটের বিভিন্ন স্তরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে। সামনে রয়েছে ছেলেদের জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলও বিশ্বকাপে খেলছে। এই পরিস্থিতিতে ক্রিকেট বন্ধ থাকলে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর প্রস্তুতি ও পারফরম্যান্স ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কোয়াব আরও জানায়, দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)কেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে সংগঠনটি তাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।
তবে ক্রিকেটে ফেরার ক্ষেত্রে কোয়াব কিছু শর্ত দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব শর্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
কোয়াবের এ ঘোষণায় দেশের ক্রিকেট অঙ্গনে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments