স্টাফ রিপোর্টার: টাইগার মাধ্যমিক বিদ্যালয় ও টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দৈনিক জনতা পত্রিকার প্রকাশক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম ছৈয়দ এম. আনওয়ার হোসেন ছিলেন বিনয়ী, নিরহংকারী ও সদালোপী। ক্ষমতার এত কাছাকাছি থেকেও তিনি কখনো দাম্ভিকতা দেখাননি। তিনি খুব সহজেই সাধারণ মানুষকে আপন করে নিতে পারতেন। সবসময় অসহায়-গরীব ও কর্মহীণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক মানুষ হিসেবে। তাঁর এইসব কর্মের কারণে মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি জেলার সদর উপজেলায় ‘ছৈয়দ এম. আনওয়ার হোসেন’ এর দ্বিতীয় মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে টাইগার মাধ্যমিক বিদ্যালয় ও টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ঝালকাঠি জেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম ছৈয়দ এম. আনওয়ার হোসেনকে নিয়ে ঘন্টার পর ঘন্টা স্মৃতিচারণ করলেও তাঁর রেখে যাওয়া স্মৃতি শেষ করা যাবে না। ঝালকাঠি জেলায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য করলে ছৈয়দ এম. আনওয়ার হোসেন স্যারকে আমরা দেখতে পাই। তাঁর মৃত্যুর পর এসব রেখে যাওয়া স্মৃতি আমাদের প্রতিনিয়ত পীড়া দেয়। আমরা নির্ধিধায় বলতে পারি, পুরো ঝালকাঠি জেলাবাসি বহুমুখী প্রতিভাধর একজন মানবিক মানুষকে হারিয়েছে। যার শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। একজন মেধাবী কলামিষ্ট, রাজনীতিবিদ ও প্রতিভাবান সমাজসেবক হিসেবে জেলার প্রতিটি মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল।
এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক জনতা ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. আতিকুল হাসান, তার ছোট ভাই এসএম তৌফিকুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সমাজ সেবক সৈয়দ আব্দুল হাই, সালাহউদ্দিন ফেরদৌস, প্রাক্তন প্রধান শিক্ষক একেএম শামছুদোহা, বর্তমান প্রধান শিক্ষক মো. মাসুদ আলম, প্রথমিকের প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, একেএম শাহা আলম প্রমূখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments