স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যব্যবস্থায় নানা প্রকার সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্যখাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শনশেষে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজ আমি কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি। এসব এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ঔষধ সামগ্রীমজুত থাকে। এছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। এ অবস্থায় বন্যা চলাকালে বিশুদ্ধকরণ ব্যতীত নলকূপের পানি পান করা যায় না। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মীদের জনগনকে সচেতন করার জন্য দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণের কাছে সেবা প্রদানের ক্ষেত্রে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ-সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।
আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা আশ্রয়রত মানুষ বিশেষ করে নারী ও শিশুদের সাথে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ-সাহায্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments