বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় মৃত রুস্তম আলী রাকশেদ (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ প্রায় দুই মাস পর করব থেকে উত্তোলন করেছে থানা পুলিশ। রবিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার নূরপুর মালঞ্চি (হাজীপাড়া) গ্রাম এলাকায় দুপুর ১২টার দিকে এই মরদেহ উত্তোলন করা হয় । মৃত রুস্তম আলী রাকশেদের মেয়ে চায়না বেগম বিজ্ঞ আদালতে অভিযোগ করেন তার বাবাকে বিষ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন তার ভাই সহ তিন জন। তারি প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে কবর থেকে এই মরদেহ উত্তোলন করা হয়।
আদালতে দায়েরকৃত মামলায় নিহতের মেয়ে চায়না বেগম উল্লেখ করেন , তার বাবা মৃত রাকশেদ কে তার ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নিয়ে যাবার কথা বলে রেজিষ্ট্রী অফিসে নিয়ে যাওয়া হয়। এর পর সেখানে তার বাবা লেখাপড়া জানা সত্তেও জোর পূর্বকভাবে টিপ সই দিয়ে জমি রেজিষ্ট্রী করে নেন তার বড় ভাই মজনু। পরে এবিষয়ে তার বাবা রাকশেদ আলী প্রতিবাদ করে এবং ওই দলিলের বিরুদ্ধে মামলা করার কথা বলে। বিষয়টি এলাকায় প্রকাশ হয়েগেলে ক্ষুদ্ধ হয়ে আসামী মজনু ও তার স্ত্রী শিমু এবং তার শ্বাশুড়ি জুলেখা মিলে পূর্ব পরিকল্পিত ভাবে ভাতের সাথে বিষ মিশিয়ে এবং বালিশ চাপা দিয়ে তার বাবা রাকশেদ কে হত্যা করা হয়। এর পর হত্যার অপরাধকে গোপন করতে তড়ি ঘড়ি করে কবর দেয়া হয় তাকে। দায়েরকৃত এমন অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে রবিবার করব থেকে এই মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, নাটোর জেলা কোর্টে হত্যা মামলা হয়। তারি প্রেক্ষিতে আদালতের নির্দেশে রবিবার বেলা ১২টার দিকে মৃত রুস্তম আলী ওরফে রাকশেদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যোল অফিসার ডাঃ ফরিদুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য আজিজুল হাকিম সহ অন্যান্য পুলিশ পরিদর্শক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments