ডেস্ক রিপোর্ট: পর্যটন নগরী কক্সবাজারে আরও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। কলাতলী এই ব্রাঞ্চটি কক্সবাজার শহরে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ।
কক্সবাজার শহরে দুটি ব্রাঞ্চ চালু হওয়ার ফলে গ্রাহকরা এখন আরও বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
দেশী ও বিদেশী পর্যটক এবং ভ্রমণপিপাসু মানুষদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার। এর শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটকের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরীতে আরেকটি ব্রাঞ্চ উদ্বোধনের ফলে ব্র্যাক ব্যাংক আরও বেশি গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা নিয়ে পৌঁছে যেতে পারবে। দেশের মানুষের কাছে সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন কলাতলী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য কর্মকর্তারা।
কলাতলী ব্রাঞ্চের উদ্বোধন প্রসঙ্গে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “দেশের প্রতিটি এলাকার গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারাদেশে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর এবং ডিজিটাল ব্যাংকিং-সক্ষম ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশের প্রতিটি কোণায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক এবং স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”
উল্লেখ্য, ১৮৯টি ব্রাঞ্চ, ৭৪টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সমৃদ্ধ ব্যাংক।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments