ডেস্ক রিপোর্ট: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিলতো ভারতে। এই নিয়ঢে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের ঘরে তুললো ভারত। এরআগে ২০০২ (যৌথভাবে) ও ২০১৩ সালে শিরোপা পায় ভারতে।
রোিববার (০৯ মার্চ ২০২৫) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ৪৭ বলে ৫৭ রান দলের খাতায় জমা করেন।
কিন্তু ইয়ংকে এলডব্লিউর ফাঁদে ফেলে প্রথম সাফল্য এনে দেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ২৫২ রানের টার্গেটে ১১২ বলে ভারতকে ১০৫ রান এনে দেন ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান ঘরে তুলেন ভারত। যার ফলে ৪ উইকেটে জয় পেয়ে শিরোপা তুলে নেয় ভারত।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওদিকে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments