ডেস্ক রিপোর্ট: কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেন, জনস্বার্থকে উপেক্ষা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ধনী গরীবের শ্রেনী বৈসাম্য প্রকট আকার ধারন করছে। সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের কারনে অর্থনীতি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ধনী ও লুটেরা শ্রেনী ধনী থেকে আরো ধনী হচ্ছে আর শ্রমজীবী মেহনতি মানুষ সর্বহারা শ্রেনীতে পরিনত হয়েছে। অবিলম্বে ডিজেল, কেরোসিন ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে জনদুর্ভোগে গণবিস্ফোরন তৈরী হবে।
আজ (রবিবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত বিবৃতিতে বলেন, কেরোসিন ও ডিজেলের দাম শতকরা ২৩ ভাগ বৃদ্ধি করে ৬৫ টাকা থেকে ৮০ টাকা পূণ:নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাসের দাম ৪.২৯ শতাংশ বৃদ্ধি করে ১২ কেজির মূল ১২৫৯ টাকা থেকে ১৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাসের মূল্য গত ৪ মাসে ৪৭.৩৬ শতাংশ বাড়ানো হলো। গত জুলাই মাসে মূল্য ছিল ৮৯১ টাকা। দফায় দফায় মূল্যবৃদ্ধির কারনে জাতীয় অর্থনীতি ও জনজীবনে বিরুপ প্রভাব সৃষ্টি হয়েছে। ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বাড়ায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সেচ পরিবহনসহ সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়েগেছে। এতে জনজীবনে দুর্গতি আর একধাপ বেড়েগেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারনে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পরেছে এবং মধ্যম ও নিন্ম আয়ের মানুষ ভয়ানক দূর্ভোগ তৈরী করেছে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments