নাজির আহমেদ সজল : হাতে ক্যানোলা, মুখে ক্লান্তির ছাপ নিয়ে জামিন শুনানির জন্য আদালতে হাজির হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এ সময় সম্রাটকে একনজরে দেখতে আসা শত শত যুবলীগ কর্মী ও সমগ্র ভক্তরা কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে সম্রাটকে মহানগর দায়রা জজ আদালত ভবনের কাস্টডি থেকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে আনা হয়।
এসময় দেখা যায়, পুলিশের দু’জন সদস্য তার হাত ধরে বিচারকের কক্ষ পর্যন্ত নিয়ে আসেন। সম্রাটের ডান হাতে ক্যানোলা লাগানো ছিএলা। মুখে ক্লান্তির ছাপ ছিলো স্পষ্ট। এসময় খুবই ধীর গতিতে হাঁটতে দেখা যায় তাকে।
আদালত কক্ষে উপস্থিত হওয়ার পর তার পক্ষে আইনজীবি এহসানুল হক সমাজী জামিনের আবেদন জানান। তিনি এর পক্ষে যুক্তিও তুলে ধরেন। এসময় উন্নত চিকিৎসার জন্য সম্রাটকে জামিন দেয়া প্রয়োজন বলে আদালতকে জানান সমাজী। এসময় দুদকের করা মামলার কাগজাদি পযালোচনা করে আদেশ পরে দেয়া হবে বলে জানান আদালত।
সম্রাটের পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে চিকিৎসক দেবী শেঠীর অধীনে সম্রাটের ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে র্যাব। এরপর থেকে কারাগারে থাকা অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা- ওয়ার্ড থেকে আদালতে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে দেখতে আসা নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের চোখের জ্বলই বলে দেয় কত জনপ্রিয় যুবলীগের এই নেতা।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments