নূর ই আলম, ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই আয়োজনের সূচনা হয়।
খেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো: আরিফুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, আজকের এই টুর্নামেন্টে কেও হারবে কেও জিতবে এইটাই স্বাভাবিক। তবে সবার মধ্যে যেনো আন্তরিকতা থাকে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেনো তৈরি না হয়, কোনো ধরনের যেনো মারামারি না হয়। এধরণের পরিস্থিতি তৈরি হলে সেখানেই খেলা বন্ধ করে দেয়া হবে।
আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা চালু থাক। এতেকরে মননের পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়, লেখা পড়ার জন্য সুন্দর মানসিকতা থাকে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শেখ আবদুস সালাম বলেন, এই আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আমাদের ৩৬ টা ডিপার্টমেন্ট ই অংশগ্রহণ করছে। এখানে পার্টিসিপ্যান্ট এর পরিমাণ শতকরা ১০০ তে ১০০ ভাগ। এখানেই এই আয়োজনের সার্থকতা। আমাদের ছেলেমেয়েরা শতকরা একশো জনই খেলবে, একশো জনেই পড়বে, একশো জনই গাইবে, একশো জনই নাচবে, এইটাই বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় স্পোর্টস এ অনেক পরিচিত পেয়েছে এখন পর্যন্ত। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো। এখানে কোনো মলিনতার যায়গা নেই, সংঘাতের জায়গা নেই।
তিনি আরো বলেন, স্পোর্টস শুধু শারিরীক ও মানসিকভাবে এগিয়ে রাখে তা না। আগামীতে স্পোর্টস আমাদের ইকোনোমিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। স্পোর্টস আমাদের শারীরিক, মানসিক, আত্নিক এবং শুদ্ধ চিন্তাধারার যায়গাকে আগলে রেখে সামনে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মোকাবিলা করেন সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments