স্টাফ রিপোর্টার: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ তাকে দলে স্বাগত জানান। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই যোগদান।
দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক হিসেবে কাজ করে আসা কয়েকটি রাজনৈতিক দলের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসন ছাড় দেয় বিএনপি। এর মধ্যে ঝিনাইদহ-৪ আসন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের জন্য নির্ধারিত ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে মো. রাশেদ খান গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে চলমান বিরোধী রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন দলটির নেতারা।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments