বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রাক্ বড় দিন উদযাপন উপলক্ষে রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের আয়োজনে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পাক্ বড়দিন পালিত হয়।
রাণীশংকৈল এসোসিয়েশনের সভাপতি গোপাল মুরমু(সুগা)'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ সোহেল রানা,জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি শমূয়েল সিং,ও সহ সভাপতি রাজেন্দ্র নাথ রায়, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি,ডাঃ আব্দুল্লা আল মুনইম,উপজেলা খ্রিস্টান এসোসিয়েশন কমিটির
সহ সভাপতি রবি নাথ রায়, সম্পাদক গনেশ রায় সহ সম্পাদক কবিরাজ মরমু, আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সাবেক চেয়ারম্যান অমল কুমার রায়, খোকন সরকার, সাবেক আদিবাসী চেয়ারম্যান মানিক সরেন সহ খ্রিস্টান ধর্মালম্বীদের পরিবার ও নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিল উদ্বোধন ও প্রারম্ভিক প্রার্থনা , বাইবেল পাঠ,উপজাতি সংগীত, প্রশংসা-প্রার্থনা, সর্বশেষে কেক কাটে প্রাক্ বড় দিনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাজেন্দ্রনাথ রায়।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments