ডেস্ক রিপোর্টঃ ১৮৪ রানের টার্গেট দিয়েও এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে শ্রীলংকার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য এদিন ৪ বল বাকি থাকতেই টপকে যায় লংকানরা। এতেই আট বছর পর এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ।
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৯ রানে সাব্বিরের উইকেট হারায় বাংলাদেশ। পরে হাত খুলে খেলতে থাকা মিরাজ ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে। ব্যাটিং ব্যর্থতার ধারা অব্যাহত রেখে মুশফিক ফেরেন মাত্র ৪ রান করে।
মাঝে সাকিব কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও ফিরে যান ব্যক্তিগত ২৪ রানে। দলীয় ৮৭ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৩৭ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আফিফ। ২২ বলে দুইটি ছক্কা ও চারটি চারের মারে ৩৯ রান করেন আফিফ। মাহমুদুল্লাহ করেন ২৭ রান। অষ্টম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে তাসকিনের ১১ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে স্কোর বোর্ডে ১৮৩ রান জমা করে বাংলাদেশ। চারটি চারের মারে ৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক।
জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলে শ্রীলংকা। মাঝে বাংলাদেশের পেসাররা মাঠে দাপট দেখালে দলীয় ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় শানাকার দল। তবে এদিন বার বার জীবন ফিরে পাওয়া লংকান ওপেনার কুমাল মেন্ডিসের ৩৭ বলে ৬০ রানের ইনিংসে খেলায় ভালোভাবেই টিকে থাকে সিলভারউডের শিষ্যরা। শেষের দিকে শানাকা, হাসারাঙ্গা ও করুনরত্নের উইকেট বাংলাদেশ তুলে নিলে। শেষ দুই ওভারে লংকানদের প্রয়োজন হয় ২৫ রান। ১৯ ওভারে ইবাদতের নো বলটি কাজে লাগিয়ে ১৭ রান তুলে নেয় লংকানরা। শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলংকা।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments