নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার দুপুরে কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বর্তমানে মাদকের আগ্রাসন ভয়াবহ ও উদ্বেগজনক আকার ধারণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, লোহাগড়া থানার একেবারে কোল ঘেঁষেই এই ৬ নম্বর ওয়ার্ডের অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় কীভাবে মাদক কারবারিরা এমন দেদারসে ও প্রকাশ্য দিবালোকে মাদক বিক্রি করছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের সঠিক নজরদারির অভাবে এলাকায় দিন দিন মাদকসেবী ও চিহ্নিত মাদক কারবারিদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকের এই সিন্ডিকেট ভেঙে দিতে তারা অবিলম্বে পুলিশ প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
।মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, সমাজ সেবক কেএম হাবিবুল্লাহ বেলালী, মাহবুবুর রহমান লিটন, কেএম জিবন জিয়া প্রমুখ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments