স্টাফ রিপোর্টার :প্রবীণ রাজনীতিবিদ ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (৬ মে) শুক্রবার।
৬ মে ২০২০ সালে এমপি থাকা অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকা -৫ নির্বাচনী এলাকার প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল। একইসাথে এতিম শিশু কিশোরদের জন্য বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার বিতরন করা হবে বলে জানিয়েছেন সজল।
৬ মে হাবিবুর রহমান মোল্লা দ্বিতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে পরিবারের পাশাপাশি ডেমরা-যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত; হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক সময়ে বিএনপি জামায়াতে ঘাটি হিসেবে পরিচিত ঢাকা -৫ নির্বাচনী এলাকায় দিন রাত নিরলসভাবে কাজ করে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী তৈরি করেছেন এবং এই আসনটিকে আওয়ামী লীগের দুর্গ বানিয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments