ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গোলে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ফুটবল তারকা সুনিল ছেত্রি। কাতারের দোহায় গতকাল অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই গোল করে বিরল এই মাইল ফলকে পৌঁছেছেন ছেত্রি। ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
সোমবার অনুষ্ঠিত ম্যাচের ৭৯তম মিনিটে তিনি বাংলাদেশের বিপক্ষে গোল করে টপকে যান মেসির করা ৭২ আন্তর্জাতিক গোলকে। ৩৬ বছর বয়সী ওই স্ট্রাইকার ইনজুরি টাইমে ভারতের হয়ে দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যক্তিগত সংগ্রহাশালায় যোগ করেন ৭৪টি আন্তর্জাতিক গোল। ইতোমধ্যে বিশ্বকাপে কোয়ালিফাইয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও ওই জয়ের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চুড়ান্ত আসর।
এই মুহূর্তে সক্রিয় ফুটবলারদের মধ্যে ১০৩ গোল করে শীর্ষ আন্তর্জাতিক গোল দাতার আসনে রয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
সামনে থেকে দলকে এভাবে নেতৃত্ব দেয়ায় ছেত্রির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি প্রফুল প্যাটেল। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অধিনায়ক সুনিল ছেত্রি লিওনেল মেসিকে টপকে আরেকটি মাইল ফলক স্পর্শ করলেন। ৭৪ গোল করে সক্রিয় আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে এখন দ্বিতীয় স্থানে তিনি।
বাছাইপর্বে আগামী ১৫ জুন আফগানিস্তানের মোকাবেলা করবে ভারত।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments