পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা ভাসমান বাজারসংলগ্ন বেলুয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি ভেলা।
ভেলা বাইচকে ঘিরে বৈঠাকাটা ভাসমান বাজার ও বেলুয়া নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী জড়ো হন। কেউ নদীর তীরে, কেউ নৌকায়, আবার কেউ ভাসমান বাজার এলাকায় দাঁড়িয়ে উপভোগ করেন গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এ ক্রীড়া আয়োজন।
প্রতিযোগিতা শুরু হলে বৈঠা হাতে প্রতিযোগীরা দ্রুতগতিতে নদীর পানিতে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেন। একের পর এক ভেলার ছুটে চলা এবং প্রতিযোগীদের উচ্ছ্বাসে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হাসনাত ডালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুল হাসান উজ্জ্বল, সদস্যসচিব মো. মাহবুবুর রহমান (শানু), ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রিন্স, কলারদোয়ানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনায়েত করিম, সদস্যসচিব জুয়েল কিশোর এবং বৈঠাকাটা ইসলামী ব্যাংক আউটলেট শাখার স্বত্বাধিকারী মিজানুর রহমান।
আয়োজকদের মধ্যে ছিলেন স্থানীয় যুবসমাজের মো. শাহরিয়ার পারভেজ (জয়), মো. সজীব আহমেদ, মো. আরিফ, মো. সজিব ও মো. রিয়াজসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, তরুণদের মাদক, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রেখে খেলাধুলা, সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ভেলা বাইচ দেখতে আসা স্থানীয় দর্শনার্থীরা বলেন, গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ায়। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত ভেলা বাইচ আয়োজনের দাবি জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিত হলে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে তরুণ প্রজন্মও খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments