চট্টগ্রাম অফিস: জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ আগামী ৬ আগস্ট শনিবার সন্ধা সাতটায় মঞ্চস্থ হবে। মূকাভিনয়ের প্রচলিত ধারার বিপরীতে বাঙলা বর্ণনাত্মক রীতি অনুসরণ ও প্রাচীন গ্রিক মূকাভিনয়ের ধারায় দৃশ্যকাব্য উপস্থাপন রিজোয়ানের মূকাভিনয়ের বৈশিষ্ট। দীর্ঘ মূকাভিনয় চর্চার মধ্য দিয়ে তিনি মূকাভিনয়ে নিজস্বতা তৈরি করেছেন।
এ প্রযোজনায় তিনটি ভিন্ন ভিন্ন গল্পের মূকাভিনয় দেখা যাবে। মূকাভিনয়গুলো হল ‘প্রাণ প্রকৃতি' 'অনীল কাকা' ও 'যীশু আবার'। তিনটি গল্পেই রিজোয়ানের প্রতিবাদী রূপটি স্পষ্ট হয়ে ওঠবে। তিনি সমাজের অনিয়ম, দূর্নীতি, বিচারহীনতা, সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে মূকাভিনয়গুলো নির্মাণ করেছেন। তিনি তার নিজস্ব ঢঙে গল্প বলার ছলে সমাজ-রাষ্ট্রের নানা অসংগতি দে দেখাবেন।
রিজোয়ান বলেন, ‘মানুষ হিসাবে আমাদের দায়িত্ব অনেক। শুধু নিজে ভাল থাকা নয়, চারপাশের সবকিছুকে নিয়ে ভাল থাকতে পারলেই মানুষ হিসাবে আমাদের স্বার্থকতা। তাই যে কোন অশুভ শক্তিকে রুখে দেয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। মূলতঃ এগুলোই এ প্রযোজনার বক্তব্য। সমাজে, রাষ্ট্রে, বিশ্বে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে, এটাই একজন শিল্পী হিসাবে আমার প্রত্যাশা।’
প্রযোজনাটির সঙ্গীত পরিকল্পনা করেছেন রাজ ঘোষ, পোশাক পরিকল্পনা করেছেন তামিমা সুলতানা ও আলোক পরিকল্পনা করেছেন শাখাওয়াত শিবলী। প্রযোজনা অধিকর্তা হিসাবে আছেন সোলেমান মেহেদী। প্যান্টোমাইম মুভমেন্ট প্রযোজিত এ প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। অগ্রিম বুকিংয়ের জন্য ০১৭১৪০৬৫৩৫৩ নম্বরে যোগাযোগের অনুরোধ রইল।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments